প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং অধিকার সংরক্ষণ ও কল্যাণ নিশ্চিতকরণের দাবি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।
বুধবার (২৪ জুন) তারিখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর হাতে এ স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনটির মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর শিকদার।
স্মারকলিপিতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও উদ্যোক্তাদের দীর্ঘদিনের বিভিন্ন বাস্তব সমস্যার কথা তুলে ধরা হয় এবং সেগুলোর দ্রুত সমাধানের জন্য বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
এতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মালদ্বীপীয় রুফিয়ায় দেশে রেমিট্যান্স প্রেরণের সুবিধা সম্প্রসারণ, দেশটিতে বাংলাদেশি একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা বা প্রতিনিধি কার্যালয় স্থাপন, পাসপোর্ট নবায়ন ও সংশোধন ফি মালদ্বীপীয় রুফিয়ায় গ্রহণের ব্যবস্থা এবং বাংলাদেশি উদ্যোক্তাদের তাদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এছাড়া মালদ্বীপের শ্রমবাজার পূর্ণাঙ্গভাবে পুনরায় চালু করা, অভিবাসন ব্যয় কমানো, চুক্তি অনুযায়ী বেতন-ভাতা ও শ্রম অধিকার নিশ্চিত করা পাশাপাশি আটক, নির্যাতিত ও বিপদগ্রস্ত প্রবাসীদের দ্রুত আইনি সহায়তা ও প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মালদ্বীপ প্রবাসীদের এসব যৌক্তিক দাবি বাস্তবায়িত হলে তাদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রবাসীবান্ধব নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ ও মর্যাদা আরও সুসংহত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সংগঠনটির নেতাকর্মীরা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন