প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের দায়িত্বপ্রাপ্ত একটি দল। এ দলের সাথে রয়েছেন পাবনার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের সময় তারা ইছামতি নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের চলমান কার্যক্রম, খননকাজ এবং নিলামের জন্য সংরক্ষিত মাটির ব্যবস্থাপনা সম্পর্কে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে নিলামের জন্য নির্ধারিত মাটি সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। একই সাথে প্রকল্পটির শর্ত মেনে কাজ বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, জোরপূর্বক দখল বা প্রকল্পের শর্ত লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় জনগণের দাবি, ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজের মান বজায় রয়েছে এবং দুর্নীতি, জোরপূর্বক দখলের মতো অভিযোগ নেই। তারা প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
২০২৪ সালের জুলাই মাসে প্রায় ১ হাজার ৫৫৪ কোটি টাকা ব্যয়ে ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রমের তদারকির দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন