প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেনের বিভিন্ন স্থানে আবারও ভয়াবহ হামলা করেছে রাশিয়া। সোমবার দিনভর এই হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। বিকাল পর্যন্ত পালাক্রমে এই হামলা চলতে থাকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রইলো।
আল জাজিরার খবর অনুযায়ী, ইউক্রেনের দক্ষিণ-পূর্বের শহর দিনিপ্রোতে একটি বৃহৎ মিসাইল হামলা হয়। সেখানকার গভর্নর ওলেকজান্ডার হাঞ্জা জানান, এই হামলায় ৬ জন নিহত হন এবং ২৯ জন গুরুতর আহত হন। মূলত একটি স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান, সাধারণ মানুষের বাড়িঘর এবং গাড়ির ওপর এই হামলা পরিচালিত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া তাদের নাগরিকদের সাধারণ স্থাপনায় আঘাত হেনেছে। সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তিনি ইউরোপকে নিজেদের সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অন্যদিকে, জাপোরিঝিয়া শহরে একটি যাত্রীবাহী মিনিবাসে রাশিয়া ড্রোন হামলা চালায়। এই হামলায় দুই পুরুষ ও এক নারী নিহত হন। সাত বছরের এক শিশুসহ আহত হন আরও ৮ জন। গভর্নর ইভান ফেডোরভ ওই রক্তক্ষয়ী বাসের একটি ভিডিও প্রকাশ করেছেন। বিকালে সেখানে আরও একটি ভ্যানে হামলা হয়, কিন্তু এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া, উত্তর-পূর্ব শহর খারকিভেও বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ২৩ বছর বয়সী এক নারীর মৃত্যু ঘটে এবং ১০ জন আহত হন। মেয়র ইহর তেরেখভ জানান, হামলায় একটি ট্রাম ও ১৫টির বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেখানে আরও একটি বোমা পড়লেও সেটি বিস্ফোরিত হয়নি।
যুদ্ধ বর্তমানে পঞ্চম বছরে প্রবেশ করেছে। খারকিভ, দিনিপ্রো এবং জাপোরিঝিয়ার মতো বড় শহরগুলোতে প্রায়ই এই ধরনের হামলার ঘটনা ঘটে। তবে সর্বশেষ এই হামলার বিষয়ে রাশিয়া কিছুই জানায়নি। দুই পক্ষই সাধারণ মানুষের ওপর হামলার কথা অস্বীকার করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন