প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় চলন্ত একটি ট্যাক্সির ওপর পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে পড়ে, যার ফলে ছয় মাসের একটি শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, ১৫ জন যাত্রী নিয়ে ট্যাক্সিটি কুল্লু থেকে কিলারের দিকে যাচ্ছিল। পথে উদয়পুর-পাঙ্গি সড়কে, পাহাড়ি ঢাল থেকে বড় বড় পাথর গাড়িটির ওপর আছড়ে পড়ে, ফলে ট্যাক্সিটি দুমড়ে-মুচড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুর্ঘটনার পর গাড়িটির পেছনের অংশে আগুন ধরে যাওয়ার দৃশ্য দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও সেনাসদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ভারমুরের বিধায়ক জনক রাজ পিটিআইকে জানিয়েছেন, গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে ১৩ জন নিহত হয়েছেন। অবশিষ্ট দুজন গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন। তিনি চাম্বা ও লাহুল-স্পিতির ডেপুটি কমিশনারদের দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানিয়েছেন।
পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, উদয়পুর-কিলার সড়ক আগের দিন বন্ধ থাকায় যাত্রীরা হিমাচলের তিন্দিতে আটকা পড়েছিলেন। শুক্রবার সড়কটি চালু হওয়ার পর তারা পাঙ্গির উদ্দেশে রওনা দেন এবং পথেই এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন