প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এই সাক্ষাৎকারটি সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে এ সময় বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের রাজনীতিবিষয়ক কার্যালয়ের প্রথম কাউন্সেলর কামিলা পার্টিকা উপস্থিত ছিলেন।
বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন— দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিকবিষয়ক যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক তাহসিন রিয়াজ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আরমান হোসেন এবং আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক আশরেফা খাতুন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি ও গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন