প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে নিজেকে ডাক্তার পরিচয় দেওয়ার জন্য ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালানোর পর এ দণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে বৈধ কোনো চিকিৎসা সনদ না থাকা সত্ত্বেও রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছিলেন এবং নিজের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয় এবং পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এই অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, জনস্বার্থে ভুয়া চিকিৎসক এবং অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন