প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল বিশ্বকাপের অভিষেকেই কেপ ভার্ডে সবাইকে চমকে দিয়েছে। তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ড্র করে ৩২’এ জায়গা করে নিয়েছে। এবার তারা বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্টিনার মুখোমুখি হবে।
কেপ ভার্ডের সহকারী কোচ উমবেহতো বেতোকু জানিয়েছেন, আর্জেন্টিনার সেরা খেলোয়াড় লিওনেল মেসির জন্য তারা কোন বাড়তি পরিকল্পনা নেই।
তিনি সংবাদ মাধ্যমকে জানান, 'লিওনেল মেসিকে নিয়ে আমাদের কোন বাড়তি পরিকল্পনা নেই। আমাদের নজর থাকবে প্রতিপক্ষের পরিকল্পনার দিকে।'
বিশ্বকাপে অভিষেক ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান স্পেনের সাথে গোলশূন্য ড্র করে কেপ ভার্ডে। 'এইচ' গ্রুপের পরের ম্যাচে যদিও তারা পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে। তৃতীয় এবং শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারা গ্রুপ রানার্সআপ হয়ে ৩২’এ স্থান করে নেয়।
গ্রুপ পর্বের পারফরমেন্সকে ধরে রেখে কেপ ভার্ডে আর্জেন্টিনার বিপক্ষে সাফল্য কামনা করছে। যদিও আর্জেন্টিনা ফেভারিট, বেতোকু পরিসংখ্যান নিয়ে চিন্তিত নন। তিনি বলছেন, 'আলবিসেলেস্তেদের মুখোমুখি হওয়া একটি আনন্দের বিষয়। তবে পরিসংখ্যান কোন কিছুই নয়। ফুটবলে ইতিহাসের অসংখ্য ম্যাচের ফলাফল দেখাচ্ছে মাঠে কি ঘটছে সেটাই মূল বিষয়। এছাড়াও, আমরা আমাদের লক্ষ্য ও প্রত্যাশার উপর বেশ মনোযোগী।'
মেসি সম্পর্কে বেতোকু জানান, 'ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা মেসির মধ্যে রয়েছে। তবে আমরা সবসময় দলের সমন্বয়ের উপর নজর রাখি। যেমন, প্রতিপক্ষের কি ধরনের কম্বিনেশন থাকতে পারে এবং মেসির জন্য তারা কিভাবে জায়গা তৈরি করার চেষ্টা করবে।'
আগামী ৪ জুলাই ভোর ৪টায় কেপ ভার্ডে আর্জেন্টিনার মুখোমুখি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন