প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক ঘন্টার জন্য তীব্র ঝড়ে বন্ধ ছিল ম্যাচ। যদিও দেরি হলেও মাঠের লড়াইয়ে ইংল্যান্ডের পারফরম্যান্সে কোনো ছন্দপতন ঘটেনি। অ্যান্থনি গর্ডন ও জুড বেলিংহামের দারুণ নৈপুণ্যে ইংল্যান্ড কোস্টারিকার বিপক্ষে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে।
বিশ্বকাপের আগে বুধবার রাতে শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধে ডেকলান রাইসের গোলের পর দ্বিতীয়ার্ধে গোল করেন অ্যান্থনি গর্ডন এবং অলিভার ওয়াটকিন্স।
ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ড কোস্টারিকাকে চেপে ধরে আক্রমণাত্মক ফুটবল খেলে। এর ফলাফল দেখা যায় ম্যাচের শুরুর দিকেই। ৯ মিনিটে গর্ডনের চমৎকার পাস থেকে বল পেয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ডেকলান রাইস।
মর্গ্যান রজার্সের জায়গায় ১০ নম্বর পজিশনে শুরুতে সুযোগ পান বেলিংহাম। ৩৬ মিনিটে তাঁর বাড়িয়ে দেওয়া বল ধরে গোলের সুযোগ মিস করেন আর্সেনাল ফরোয়ার্ড ননি মাদুকে। কোস্টা রিকার গোলকিপার প্যাট্রিক সেকুয়েরাকে দুর্দান্তভাবে কাটিয়ে ফাঁকা পজিশনে বল ঠেলে দেওয়ার সহজ সুযোগ পেয়েও তিনি গোলপোস্টে লেগে ফিরে আসা শটটি নিতে পারলেন না।
এরপর ৬৮ মিনিটে বেলিংহামের আরেকটি চোখধাঁধানো দৌড় ইংল্যান্ডকে দ্বিতীয় গোল এনে দেয়। তাঁর পাস থেকে বদলি খেলোয়াড় এবারিশি এজের নেওয়া শটটি প্রতিপক্ষের ডিফেন্ডারের হাতে লাগলে ইংল্যান্ড পেনাল্টি পায়। স্পট-কিকে গোল করতে ভুল করেননি গর্ডন।
ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে বদলি হিসেবে নামা ওয়াটকিন্স একটি নিখুঁত ক্লোজ-রেঞ্জ হেডার দিয়ে কোস্টারিকার কফিনে শেষ পেরেকটি ঠোকেন। এভাবে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের।
এখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হওয়া বিশ্বকাপে ‘এল’ গ্রুপে ইংল্যান্ড রয়েছে। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে থ্রি লায়ন্সদের বিশ্বকাপ অভিযান। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ হল ঘানা ও পানামা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন