প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবনের পর রাজকীয় সংবর্ধনার মাধ্যমে সম্মানিত হলেন শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক সুভাষ চন্দ্র দাস (বাবুল)। কলেজ কর্তৃপক্ষ তাঁকে এই সংবর্ধনায় ভূষিত করেন। সুভাষ চন্দ্র দাস ১৯৯৪ সালে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ৩২টি বছর তিনি সুনামের সাথে ওই কলেজে শিক্ষকতা করে আসছেন। গত মঙ্গলবার (৩০ জুন) ছিল তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে শেষ কর্মদিবস। বাবুল দাস শুধু শিক্ষকই ছিলেন না; তিনি শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ ২৬ বছর ধরে দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় শরণখোলা উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করে এসেছেন। পাশাপাশি তিনি শরণখোলা প্রেসক্লাবের কয়েকবার-president হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিদায় অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও রাজকীয় হওয়ায় এটি এখন শরণখোলায় ‘টক অব দ্য টাউন’ হয়ে উঠেছে।
এদিন সকাল সাড়ে ৯টায় কলেজ থেকে তাঁর বাসার সামনে আসে সুসজ্জিত একটি প্রাইভেট কার। এ সময় কলেজের সিনিয়র-জুনিয়র মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। সেই গাড়িতে বিদায়ী শিক্ষক বাবুল দাস ও তাঁর পরিবারের সদস্যদের সসম্মানে কলেজে নিয়ে যাওয়া হয়। এদিকে কলেজ গেটে ফুলেল শুভেচ্ছা জানাতে অপেক্ষমাণ ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরাও। শুভেচ্ছার পর কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে একটি বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির। এছাড়াও কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মচারীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ উসমান গনি, অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা সদর রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারি বাবুল তালুকদারসহ অনেকে। সুভাষ চন্দ্র দাসকে বিদায় জানাতে গিয়ে তখন অনেকেই অশ্রুজলে সিক্ত হন। পরবর্তীতে বিদায়ী শিক্ষককে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন শিক্ষক, কর্মচারী ও কলেজ কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন