প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ (জেসিইএসসি) ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে। এই চুক্তির আওতায়, প্রতিষ্ঠানটিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ‘প্রাইমারি ইংলিশ টেস্ট’ ও ‘সেকেন্ডারি ইংলিশ টেস্ট’ চালু করা হয়েছে।
সম্প্রতি জেসিইএসসি ক্যাম্পাস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে, প্রতিষ্ঠানটিতে একটি অফিশিয়াল ‘আইইএলটিএস (IELTS) রেজিস্ট্রেশন সেন্টার’ চালুর ঘোষণাও করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা সহজেই আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করতে পারবেন।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড একজামিনেশন্স বিভাগের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ বলেন, ‘জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের এই অনন্য অংশীদারিত্ব প্রতিষ্ঠানটির প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরাসরি আন্তর্জাতিক মানের ইংরেজি মূল্যায়ন পদ্ধতি হাতের নাগালে এনেছে। শৈশব থেকেই ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা গড়ে তোলার মাধ্যমে আমরা আগামী দিনের বিশ্বনাগরিক তৈরির পথ সুগম করছি।’
জেসিইএসসি-এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর রহমান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে বেছে নেওয়ার জন্য আমি ব্রিটিশ কাউন্সিলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগকে সফল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এই অংশীদারিত্ব আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার ভিত্তিকে আরও মজবুত করবে এবং আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী বিশ্বনাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন