প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে তেহরানের জন্য একটি ‘রাজনৈতিক বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন ইসরাইলি রাজনৈতিক বিশ্লেষকরা।
এছাড়া তারা অভিযোগ করেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরাইলকে ‘জিম্মি’ করে রাখা হয়েছে।
ট্রাম্প রোববার ঘোষণা করেন যে, ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে এবং তিনি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া ও মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার অনুমোদন দিচ্ছেন।
চুক্তিটি ঘোষণার আগে প্রকাশিত এবং আনাদোলু পর্যালোচিত প্রতিবেদনগুলোতে ইসরাইলি ভাষ্যকাররা বলেছেন, এই চুক্তির ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের প্রতি তেহরানের সমর্থনসহ ইসরাইলের প্রধান উদ্বেগগুলো অমীমাংসিতই থেকে যাবে।
ইসরাইলি দৈনিক ‘ইসরাইল হায়োম’-এ কলামিস্ট বেন-দ্রোর ইয়েমিনি বলেছেন, যেকোনো সম্ভাব্য চুক্তি কার্যত ‘একটি শক্তিশালী ও আরও উগ্রপন্থি ইরানি শাসনব্যবস্থাকে’ মার্কিন স্বীকৃতি দেয়ার শামিল হবে।
ইয়েমিনি যুক্তি দেন যে, এই চুক্তিকে ইরান একটি ‘রাজনৈতিক বিজয়’ হিসেবে দেখবে, কারণ এটি এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের সঙ্গে তার সম্পর্কের মতো বিষয়গুলোকে উল্লেখযোগ্যভাবে সমাধান না করেই শাসনব্যবস্থাটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে।
তিনি আরও বলেন, ইরান একটি আঞ্চলিক হুমকি হয়েই থাকবে এবং ইসরাইলকে তখনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকির সম্মুখীন হতে হবে। তিনি আরও যোগ করেন যে, লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইরাকের শিয়া মিলিশিয়া এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইরানের অর্থায়নে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
‘দুই বছর ধরে চলা যুদ্ধের পরেও হামাস পরাজিত হয়নি, এবং ৪০ দিনের বোমাবর্ষণের পরেও ইরান পরাজিত হয়নি,’ ইয়েমিনি মন্তব্য করেন।
এদিকে, ইসরাইলি দৈনিক মারিভ-এ রাজনৈতিক বিশ্লেষক বেন কাসপিট বলেছেন যে, হামাস, হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক সাফল্য সত্ত্বেও, নেতানিয়াহু ইসরাইলকে একটি ‘গুরুতর রাজনৈতিক পরাজয়ের’ দিকে ঠেলে দিয়েছেন।
অন্যদিকে, মারিভ-এ লেখা আরেক নিবন্ধে বিশ্লেষক আভি আশকেনাজি বলেছেন, ইসরাইল ব্যর্থ হয়েছে কারণ এর রাজনৈতিক নেতৃত্ব চুক্তির বিষয়বস্তুকে প্রভাবিত করতে পারেনি। তিনি আরও যোগ করেন যে, ইরানের পারমাণবিক প্রকল্প শেষ হয়নি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম আংশিক বা সম্পূর্ণভাবে ইরানের হাতেই থাকবে।
তিনি লিখেছেন, ‘এই ব্যর্থতা বিশাল, এই পতন বাস্তব, এবং ইরানই সবচেয়ে বড় বিজয়ী।’
সূত্র: আনাদোলু
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন