প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার কালীগঞ্জে, 'জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে একটি গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বাদ আছর বাংলাদেশ জামাত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালিগঞ্জ ফুলতলা শহীদ আলী মোস্তফা চত্বর থেকে একটি গণমিছিল শুরু হয়। এই মিছিলটি উপজেলাটির প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কালিগঞ্জ কাকশালি ব্রিজের দক্ষিণ প্লাজায় এসে শেষ হয়, যেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারির দায়িত্বে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ এই আলোচনার পরিচালনা করেন। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সূরা সদস্য, জেলা জামায়াতের তারবী'আত বিভাগের সভাপতি ও সাবেক কালিগঞ্জ উপজেলা আমির মাওলানা কাজী মুজাহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম এবং উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবু রাসেল আশকারী।
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবর হোসেন, উপজেলা শ্রমিক বিভাগের সভাপতি মাস্টার সালাউদ্দিন, উপজেলা শ্রমিক বিভাগের সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালী, সাবেক ছাত্রনেতা জামাল ফারুক, সিরাজুল ইসলাম, বাকি বিল্লাহ, মোতাসিন বিল্লাহ ও তাসুম। বক্তারা বলেন, স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন ঘটাতে এদেশের ছাত্র সমাজ গণঅভ্যুত্থান ঘটাবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশ শেষে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দোয়া মোনাজাতের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন