প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর দুমকীতে ৬৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করেছে পটুয়াখালী র্যাব-৮ এর সদস্যরা। ৭ জুলাই ভোররাতে দুমকী উপজেলার আঙ্গারিয়া বাজারের ব্রিজের ওপর থেকে গাঁজাসহ পিকআপটি আটক করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব ও দুমকী পুলিশ সূত্রের খবর অনুযায়ী, পটুয়াখালী র্যাব-৮ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি টিম অভিযান চালালে গাঁজাবাহী পিকআপটি আঙ্গারিয়া বাজারের ব্রিজের ওপর রেখে পালিয়ে যায়। এরপর দুমকী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। র্যাব ও পুলিশ মিলে পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজাসহ পিকআপটি আটক করে দুমকী থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, র্যাবের কাছে এমন চালানের তথ্য ছিল, তাই অভিযান চালানো হয়েছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে গাঁজাবাহী পিকআপটি রেখে পালিয়ে যায়। উল্লেখ্য, গত একমাসে দুমকীতে অভিযান পরিচালনা করে র্যাব তিনটি বড় চালান জব্দ করেছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, পটুয়াখালী র্যাব-৮ এর সদস্যরা খবর দেওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গাঁজাসহ পিকআপটি আটক করা হয়েছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন