প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম নগরের কিছু এলাকায় টানা ভারি বর্ষণের কারণে প্লাবনের পানি বাসাবাড়ির ভূগর্ভস্থ জলাধারে (আন্ডারগ্রাউন্ড রিজার্ভার) মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই কারণে চট্টগ্রাম ওয়াসা সতর্ক করে বলেছে, এতে সংরক্ষিত পানি পান ও দৈনন্দিন ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে পড়তে পারে।
শুক্রবার (১০ জুলাই) এক জরুরি বার্তায় সংস্থাটি নগরবাসীকে বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পাশাপাশি পানি অবশ্যই ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছে।
ওয়াসার বার্তায় বলা হয়েছে যে, সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টিপাতের কারণেই কয়েকটি এলাকায় প্লাবনের পানি গ্রাহকদের ভূগর্ভস্থ জলাধারে মিশে যাওয়ার ঘটনা ঘটছে। ফলে সংরক্ষিত পানি দূষিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এ কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে রিজার্ভার পরিষ্কার করে জীবাণুমুক্ত করার পাশাপাশি পান করার আগে অবশ্যই পানি ফুটিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রিজার্ভার পরিষ্কার ও জীবাণুমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ বা সহায়তার জন্য চট্টগ্রাম ওয়াসার সংশ্লিষ্ট বিভাগগুলো সার্বক্ষণিক সেবা দেবে বলেও জানানো হয়েছে। এ জন্য মড-১ (০১৩২৪-৭১২৪৩১), মড-২ (০১৩২৪-৭১২৪৩২), মড-৩ (০১৩২৪-৭১২৪৪১১) এবং মড-৪ (০১৩২৪-৭১২৪২৪) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন