প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পত্রিকা পড়া যেন বিশাল এক গ্রহণযোগ্য অভ্যাস। দীর্ঘ তিন দশক ধরে জাতীয় ও আঞ্চলিক নানা পত্রিকা নিয়মিত পড়ছেন পিরোজপুরের কাউখালী উপজেলার কুমিয়ান গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা খলিলুর রহমান (৭০)। তিনি প্রতিদিন পত্রিকা না পড়লে এক ধরণের অস্বস্তিতে থাকেন। তাই তাঁর কাছে বয়স কিংবা অবসর—কোনোটিই পত্রিকা পড়ার এই অভ্যাসে বন্ধুক হয়ে দাঁড়াতে পারেনি।
প্রতিদিন সকাল ৯টার মধ্যেই তিনি নিজের বাড়ি থেকে কাউখালী উপজেলা সদরে চলে আসেন। এরপর তিনি তাকি নিউজ এজেন্সি অফিস থেকে নিজের পছন্দের পত্রিকা কিনে ফেরেন। পত্রিকার প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত খুঁটিনাটি পড়া তাঁর রোজকার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠেছে।
বর্তমানে তাঁর পছন্দের জাতীয় দৈনিক হলো দৈনিক নয়া দিগন্ত এবং আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তন। তিনি দেশ-বিদেশের খবর, রাজনীতি, সমাজ, শিক্ষা, কৃষি, অর্থনীতি এবং স্থানীয় বিভিন্ন সংবাদসহ প্রতিটি বিষয়ের ওপর মনোযোগ দিয়ে পড়েন।
অবসর প্রাপ্ত এই শিক্ষক জানালেন, পত্রিকা পড়া তাঁর কাছে শুধুই সময় কাটানোর একটি মাধ্যম নয়, বরং এটি জ্ঞান অর্জনের এক গুরুত্বপূর্ণ উপায়। প্রতিদিন নতুন খবর জানা ছাড়াও, সমাজ এবং দেশের নানা বিষয় সম্পর্কে ধারণা পেতে পত্রিকার দিকে তিনি নির্ভর করেন।
মাওলানা খলিলুর রহমান বলেন, "প্রায় ৩০ বছর ধরে নিয়মিত পত্রিকা পড়ছি। শিক্ষকতা জীবনে যেমন পত্রিকা পড়তাম, অবসরের পরও সেই অভ্যাসটিকে আমি ধরে রেখেছি। পত্রিকা পড়লে দেশের এবং বিশ্বের নানা ঘটনা সম্পর্কে জানা যায়। নতুন নতুন তথ্য পাওয়া যায়, জ্ঞান বাড়ে। তাই প্রতিদিন পত্রিকা না পড়লে কেমন যেন অস্বস্তি লাগে। মন-মেজাজও ভালো থাকে না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন