প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এটি শনিবার (১৫ আগস্ট) মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মধ্যনগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হাসান আখঞ্জি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার ও মোশাহিদ তালুকদার, কামাল হোসেন। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল এবং যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া আছেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ, সাধারণ সম্পাদক আলামিন তালুকদার, সহসভাপতি আব্দুল কাদির, সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জান খসরুও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, সদস্যসচিব মুসাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও বাপ্পি হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাইদুল ইসলাম সেফুল, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক শাহনেওয়াজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময়, তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।
পাশাপাশি, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন