প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের জানাজার পর পুলিশ আল রাফি প্রত্যয় (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে গুলশান থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলশানের আজাদ মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার এসআই মফিজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, গত ৭ অগাস্ট রাতে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা হয়, প্রত্যয়কে সন্দেহজনক হিসেবে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যয় ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বলে জানান এসআই মফিজুর রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে গ্রেপ্তার তরুণকে দীপু মনিকে বহন করা প্রিজনভ্যানের পেছনে ছুটতে দেখা যায়। তখন ওই তরুণকে ‘আপা, জয় বাংলা’, ‘আপা, কোনো চিন্তা করবেন না’ বলে বলতে শোনা যায়।
এদিকে গতকাল দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীLeague নেত্রী ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ওই সময় স্বামীকে শেষ বিদায় জানাতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান দীপু মনি।
জানাজার সময় দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানও সেখানে দেখা যায়। জানাজা শেষে ভ্যান থেকে নেমে তিনি শেষবারের মতো স্বামী তৌফিক নেওয়াজকে দেখেন।
এরপর দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানেই তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হয়। পরে ১২ ঘণ্টার প্যারোল অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
এর আগে, গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নেওয়াজ মারা যান। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়。
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন