প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও অনগ্রসরতা দূর করার জন্য আঞ্চলিক সমন্বয় এবং সাংবাদিকদের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ সচিবালয়ে তথ্যমন্ত্রী অফিসে, ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের মূল সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সেবার মান বৃদ্ধি এবং অন্যান্য নাগরিক সমস্যার সমাধানের জন্য একটি সমন্বিত প্রচেষ্টা জরুরি। ঢাকার বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভারকে ভালুকা পর্যন্ত সম্প্রসারণ করার জন্য ময়মনসিংহ বিভাগের ৩৪ জন সংসদ সদস্যের স্বাক্ষরসহ (ডিও লেটার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, যা বর্তমানে নীতিগত সিদ্ধান্ত এবং একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া, ময়মনসিংহের সঙ্গে দ্রুতগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশন আধুনিকায়নের বিষয়েও প্রাথমিক আলোচনা চলমান রয়েছে।
হাসপাতালগুলোতে রোগীদের সেবা নিশ্চিত করার এবং অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন। তিনি উল্লেখ করেন, অনিয়ম এবং দুর্নীতি শুধুমাত্র আর্থিক খাতে সীমাবদ্ধ নয়, সেবাবঞ্চিত হওয়া বিষয়গুলোকেও দুর্নীতির আওতায় এনে এর লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে। এছাড়া, সারা বাংলাদেশে জেলা পর্যায়ে আধুনিক সুবিধাসংবলিত এবং কমিউনিটি সেন্টারভিত্তিক একটি সুনির্দিষ্ট মানসম্মত প্রেস ক্লাব নির্মাণের প্রস্তাবও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।
আলোচনা সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় দেন এবং এরপরে বৃহত্তর ময়মনসিংহের সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনায় বৈঠকে সক্রিয় অংশগ্রহণ করেন। এসময় বক্তৃতা করেন এরফানুল হক নাহিদ, মাসউদুল হক, রফিক মুহাম্মদ, আনিসুর রহমান খান, উবায়দুল্লাহ বাদল, হামিদুল হক মানিক, শফিউল আলম দোলন, মাসুদ করিম, মো. গোলাম কিবরিয়া, মাহমুদুল হাসান এবং বাহারাম খানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন