১০:১২ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বাংলাদেশ সংবাদ সংস্থা -এর প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মানিকুল আজাদের মা জোবেদা বেগমের (৮২) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
এতে আরো বলা হয়েছে, ধর্মপ্রাণ নারী হিসেবে মরহুমা জোবেদা বেগম প্রতিবেশীদের কাছে সুপরিচিত ও অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
আরও পড়ুন: জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পৃথক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জোবেদা বেগম আজ দিনাজপুর শহরের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে ইন্তেকাল করেন।
তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আরও পড়ুন: ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের
আগামীকাল (রোববার) সকাল ১০টায় জানাজা শেষে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাজার দেহা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রত্যন্ত গ্রামে বসবাস করেও জোবেদা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন।
পারিবারিক সূত্র জানায়, সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণ ও মানুষের কল্যাণে কাজ করতে উৎসাহিত করতে জোবেদা বেগম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তার ছেলে-মেয়েেরা বর্তমানে রাষ্ট্রीय, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা : ত্রাণমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন