প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করতে, যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্দেশ্যে প্রশাসন একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এই অভিযান ৩ আগস্ট, সোমবার বিকেল ৫ টার দিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।
অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এবং শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে পৌর শহরের স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার ও সবজি বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। পৌর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সড়ক সংকুচিত হয়ে যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
পৌরসভা সূত্রে জানা যায়, ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদেরকে একাধিকবার মাইকিং করে সতর্ক করা হয়েছিল। কিন্তু নির্দেশনা উপেক্ষা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়া শহরে অবাধে গবাদিপশু বিচরণ বন্ধ করার জন্যও একটি পৃথক অভিযান চালানো হয়েছে। পৌর কর্তৃপক্ষ জানায়, গবাদিপশু ডাস্টবিন থেকে খাবার সংগ্রহের ফলে শহরের বিভিন্ন সড়ক এবং জনসমাগমস্থল নোংরা হচ্ছিল। অভিযানে তিনটি গরু আটক করা হয়। পরে ভুরভুরিয়া চা বাগানের গরুর মালিক মুচলেকা দিলে গরুগুলো তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
শ্রীমঙ্গল পৌর প্রশাসন জানাচ্ছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন