প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ব্যবস্থায় আবারও একটি গুরুতর কারিগরি ত্রুটি উদ্ভূত হয়েছে। এর ফলে দেশটির আকাশসীমায় বিমান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রধান এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদাতা প্রতিষ্ঠান ন্যাটস এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, স্কটল্যান্ডের প্রেস্টউইক সেন্টারে কারিগরি সমস্যা দেখা দেওয়ার কারণে উত্তর ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের আকাশসীমায় এই জটিলতা সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন
জার্মানির রাজ্য নির্বাচনে ব্যাপক ভরাডুবির পরও ক্ষমতা আঁকড়ে থাকার ব্যাপারে অনড় মের্জ।
ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস) জানিয়েছে, নিরাপত্তা রক্ষার জন্য বিমানের উড্ডয়ন ও চলাচলের ওপর সাময়িক বিধিনিষেধ বা ট্রাফিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
লন্ডনের গ্যাটউইক ও সিটি বিমানবন্দর বিঘ্ন ঘটার বিষয়ে সতর্কতা জারি করেছে। অন্যদিকে, ব্রিটিশ এয়ারওয়েজ তাদের গ্রাহকদের সতর্ক করেছে এবং ইজিজেট এয়ারলাইন কিছু ফ্লাইট বাতিল করেছে।
আরো পড়ুন
ট্রাম্পের সঙ্গে উত্তেজনা, ঐতিহাসিক বৈঠকে ফ্রান্স-কানাডা সম্পর্ক ঘনিষ্ঠ করার ঘোষণা।
ইজিজেট এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনা পুনরাবৃত্তি হওয়ায় ন্যাটসের সক্ষমতা ও স্থায়িত্ব সম্পর্কে প্রশ্ন উঠেছে। বারবার এই ধরনের ঘটনা ঘটায় কঠোর সতর্কতা গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন