প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিশ্বের অন্যতম প্রধান এই তেল রপ্তানির পথ নিয়ে নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের অভিযোগ, হরমুজ প্রণালি বন্ধ করে রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজের জন্য এটি সম্পূর্ণরূপে খোলা রয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, তাদের পর্যবেক্ষণ ছাড়া কোনো বিদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি উড়িয়ে দিয়েছে। সেন্টকম একটি বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই এবং এটি একটি আন্তর্জাতিক জলপথ। নিরাপদ রাখতে সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রস্তুত রয়েছে।
এদিকে রবিবার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেন, হামলা হওয়ার আগে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি ‘দারুণ চুক্তি’ হতে চলেছিল। ইরান সবকিছু মেনেও নিয়েছিল। কিন্তু চুক্তিতে রাজি হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই তারা একটি জাহাজে ড্রোন হামলা চালিয়েছে।
এই ঘটনার পর ট্রাম্প ইরানের নেতাদের ‘অসুস্থ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ড্রোন হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে এবং গত রাতে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে ব্যাপক বোমাবর্ষণ করেছে। তবে সংঘাত চললেও ট্রাম্প নিশ্চিত করেছেন যে বর্তমানে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খোলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন