প্রিন্ট এর তারিখঃ ১৮ই অক্টোবর, ২০২৬ইং; ০২:২২ এম || প্রকাশের তারিখঃ ২৫শে জুন, ২০২৬ইং; ১১:১৭ পি.এম
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিদায় সংবর্ধনা
ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালীর অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা "অধ্যায়ান্তে স্বপ্নচারী" বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন-২০২৬ খ্রিঃ) সকাল ১০টা থেকে কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহিদুল ইসলামর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা৷ এছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ করেন।
বিদায়ী শিক্ষার্থীদের হৃদয়গ্রাহী বক্তব্যে অনুষ্ঠানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান ঘিরে ছিলো ফটো তোলার আকর্ষনীয় বুথ এবং জাতীয় সংস্কৃতি ও ইসলামি সংস্কৃতি সমন্বয়ে রচিত বিভিন্ন প্রদর্শনী। অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে দুপুরের খাওয়া ও নামাজের বিরতির পর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাপনী অধিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"