প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ। মৃত নারীর নাম হচ্ছে নিলুফার ইয়াসমিন (২৯)।
হায়দার আলী জানাচ্ছেন, শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগ দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীত পাশে অবস্থিত হাশেম মন্ডলের বাড়ির ৩য় তলার ভাড়া বাসা থেকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিলুফার ইয়াসমিন কুড়িগ্রামের রৌমারী উপজেলার নুর ইসলামের মেয়ে।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা উল্লেখ করেছেন, নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তিনি গাজীপুর পুলিশ লাইনের সঙ্গে জড়িত। তাঁদের ১৪ বছর আগেই বিয়ে হয় এবং দুই সন্তান রয়েছে তাঁদের। ছেলে বর্তমানে মাদ্রাসায় লেখাপড়া করছে। নিলুফার দক্ষিণগাঁওয়ের বাসায় ছোট মেয়ে সহ বসবাস করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সূত্র জানায়, নিলুফার মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। বারবার দুশ্চিন্তায় ভুগতেন। তাঁর ছেলে মাদ্রাসায় ঠিক মতো লেখাপড়া না করতে পারায় এটি নিয়ে তিনি ব্যাপক দুশ্চিন্তায় ছিলেন এবং বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, এই দুশ্চিন্তা থেকেই শনিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজের রুমের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পাওয়ার পর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় এবং বিষয়টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন