প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ডেলিভারিম্যানদের উপর টিপস আত্মসাতের অভিযোগের পর নেওয়া আইনি পদক্ষেপে ইতিবাচক ফল মেলা শুরু হয়েছে নিউইয়র্ক সিটিতে। টিপস চুরি রোধে নতুন আইন কার্যকর হওয়ার পর ডেলিভারিম্যানদের মোট টিপসের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০৪ মিলিয়ন ডলার।
বুধবার ব্যাটারি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারিতে টিপস সুরক্ষা আইন কার্যকর হওয়ার পর ফুড ডেলিভারিম্যানদের বার্ষিক টিপস বেড়ে প্রায় ৫৫০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে শহরের রেস্টুরেন্টগুলোর সাপ্তাহিক অর্ডার গড়ে প্রায় ৭ লাখ বৃদ্ধি পেয়েছে।
এর আগে উবার ইটস, ডোরড্যাশসহ বিভিন্ন অ্যাপভিত্তিক সেবায় ডেলিভারিম্যান ও ড্রাইভারদের উপার্জন এবং গ্রাহকদের দেওয়া টিপস থেকে অর্থ কেটে নেওয়ার অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের প্রেক্ষিতে ২০২৩ সালে নিউইয়র্ক সিটি কাউন্সিল একটি বিল পাস করে, যা ডেলিভারিম্যানদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার কথা উল্লেখ করে। পরবর্তীতে সেটি আইনে পরিণত হয়।
বর্তমানে নিউইয়র্ক সিটিতে ফুড ডেলিভারিম্যানদের জন্য ন্যূনতম মজুরি ঘণ্টাপ্রতি ২২ দশমিক ১৩ ডলার নির্ধারিত হয়েছে। শহরজুড়ে প্রায় ৭০ হাজার ডেলিভারিম্যান প্রতিদিন ঝড়-বৃষ্টি ও তুষারপাত উপেক্ষা করে খাবার, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য গ্রাহকদের কাছে পৌছে দিচ্ছেন।
আইন কার্যকর হওয়ার পূর্বে উবার ইটস ও ডোরড্যাশ ফেডারেল আদালতে ডেলিভারি ফি এবং টিপসের উপর নিয়ন্ত্রণ ধরে রাখার আবেদন করেছিল। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেওয়ায় নতুন বিধান কার্যকর হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।
সংবাদ সম্মেলনে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনের কমিশনার স্যাম লেভিন বলেন, ডেলিভারিম্যানদের ন্যায্য আয়ে হস্তক্ষেপ করা ছিল অগ্রহণযোগ্য। তাঁর ভাষায়, সময়ের সঙ্গে প্রমাণ হয়েছে যে, আগের ব্যবস্থায় শ্রমিকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছিল। তিনি আরও বলেন, নিউইয়র্কের মানুষ সবসময়েই ডেলিভারিম্যানসহ সেবাখাতের কর্মীদের টিপস দিতে উদার, তাই সেই অর্থ যেন পুরোপুরি কর্মীদের হাতে পৌঁছায়, সেটিই নিশ্চিত করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন