প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ৭০০ বছর ধরে প্রচলিত একটি রীতি ভেঙে, প্রকাশ্যে দানের টাকা গণনার নির্দেশনা প্রদান করেছেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। তার নির্দেশনার ফলে প্রশাসনের উপস্থিতিতে মাজার প্রাঙ্গণে টাকার গণনা শুরু হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেলে মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি মাজারের দুটি দান ডেক এবং জেলা প্রশাসনের নতুন স্থাপিত দানবাক্স থেকে টাকা বের করে গণনার কার্যক্রম শুরু করেন। দুপুর আড়াইটা থেকে প্রশাসনের উপস্থিতিতে এই টাকা গণনা চলতে থাকে।
এ সময় বিদায়ী জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো কথা বলেননি। তবে তিনি পরে একটি ভিডিও বার্তা দেওয়ার কথা জানান।
এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে নিযুক্ত করা হয়। তবে ওই প্রজ্ঞাপনে প্রত্যাহারের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে, তার প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোমবার (২২ জুন) সকাল থেকে সিলেটে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডিসি কার্যালয় ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নেয়।
বিক্ষোভকারীদের দাবি, সারওয়ার আলম সিলেটে দায়িত্ব গ্রহণ করার পর থেকে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অনিয়মের বিরুদ্ধে অবস্থানের কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট আড়াল থেকে এই প্রক্রিয়ায় ভূমিকা রাখছে বলেও অভিযোগ করেন তারা।
সকাল বেলা কার্যালয়ে প্রবেশের সময়, বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলম বিক্ষোভকারীদের সঙ্গে করমর্দন করেন। পরে বিক্ষোভকারীদের স্লোগানের মধ্য দিয়ে তিনি কার্যালয়ে প্রবেশ করেন। দুপুরে তিনি নিজ কার্যালয় থেকে বের হয়ে হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জোহরের নামাজ আদায় করেন।
দীর্ঘদিন ধরে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে আসা ভক্ত ও দর্শনার্থীরা দান প্রদান করে আসছেন। কিন্তু সেসব দানের অর্থ প্রকাশ্যে গণনার এমন একটি নজির এই প্রথম। প্রশাসনের উপস্থিতিতে এই প্রকাশ্য গণনা উদ্যোগ নেওয়ার ফলে বিষয়টি ব্যাপক গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন আগত ভক্ত ও অনুরাগীরা।
এ প্রসঙ্গে, জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বৃহস্পতিবার মাজার প্রাঙ্গণে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে মাজারে থাকা পুরানো তিনটি দানের ডেকও সিলগালা করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন