প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশাল নগরীর নাজিরের পোল এলাকার নিজ বাসভবন থেকে অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। ওই মামলাগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলমান ওই দুই মামলার তদন্তের অংশ হিসেবে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
রফিকুল ইসলাম খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন