প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ডেভিল হান্ট অপারেশন মামলার সাথে সংশ্লিষ্ট নিষিদ্ধ শাল্লা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে, বিশেষ অভিযান চালানোর সময় তাকে উপজেলা সদরের নিজ বাসায় যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অরিন্দম চৌধুরী অপু উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল চৌধুরীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সক্রিয় ছিলেন। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে সুনামগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।
শাল্লা থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অরিন্দম চৌধুরী অপু আগামী ১৫ আগস্ট উপলক্ষ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন