প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমানে বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ শতাংশ মেধাবী ও অসচ্ছল কোটা কার্যকর রয়েছে।
এই বিষয়ে বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ কথা উল্লেখ করেন।
এ সময়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
মোস্তাফিজুর রহমান বাবুল অভিযোগ করেন যে, দেশে বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজগুলোতে শিক্ষা ব্যয়বহুল; তাই দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পাঠ গ্রহণের সুযোগ পায় না। তিনি জানতে চান, এ ক্ষেত্রে বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজগুলোতে দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা এবং এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার ব্যয়বহন কমানোর জন্য আপনার মন্ত্রণালয় কি পদক্ষেপ নেবে?
উত্তরে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের মানবসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসা ও নার্সিং শিক্ষা সম্প্রসারণ, আধুনিকায়ন এবং গুণগত মানোন্নয়ন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যের আলোকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমানে বেসরকারি মেডিক্যাল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫% মেধাবী ও অসচ্ছল কোটা চলছে।
এ বছর, ৫% হারে মোট ৩৯৪ জন শিক্ষার্থী বিভিন্ন বেসরকারি মেডিক্যাল/ ডেন্টাল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় ভর্তির সুযোগ পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন