প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিভিন্ন বিতর্কের জোরালো পরিস্থিতিতে কোণঠাসা হয়ে পড়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সম্প্রতি, বিশ্বকাপের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ ও ফিফায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার কারণে বিশ্বব্যাপী ফুটবল সমর্থক জোটগুলো সরাসরি তার পদত্যাগ দাবি করেছে।
ফুটবল সমর্থকদের ইউরোপীয় সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই দাবিতে একটি পিটিশনে সমর্থন প্রদান করেছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
‘চেঞ্জ ডট ওআরজি’তে প্রকাশিত ওই পিটিশনে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করা হয়েছে, পাশাপাশি ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আরও স্বচ্ছতা এবং সংস্থাটির নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠার আবেদনও জানানো হয়েছে। এখন পর্যন্ত, পিটিশনে যোগদানকারী সাক্ষরকারীর সংখ্যা ২৮ হাজার ৩২ জন।
এফএসইর পাশাপাশি, পিটিশনে আফ্রিকার ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স আফ্রিকা এবং উত্তর আমেরিকার ইন্ডিপেনডেন্ট সাপোর্টার্স কাউন্সিলও যুক্ত হয়েছে। বিভিন্ন দেশের আরও কয়েক ডজন সমর্থক সংগঠনও এই পিটিশনের পক্ষে সমর্থন জানিয়েছে।
ইনফান্তিনোর বিরুদ্ধে ফুটবল সমর্থকদের ক্ষোভের প্রধান কেন্দ্রবিন্দু হলো বিশ্বকাপের মালিকানা ও বাণিজ্যিক ব্যবস্থাপনা নিয়ে তার সাম্প্রতিক পরিকল্পনা। গত মাসে, বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির চুক্তি করার প্রস্তাব দেন ফিফা সভাপতি। তখনই এ বিষয়ে কঠোর বিরোধিতা করে এফএসই।
সমর্থকদের মতামত হলো, ফুটবল একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়; এটি একটি ‘সামাজিক সম্পদ’। তাই বেসরকারি বিনিয়োগকারীদের স্বার্থে বিশ্বকাপের মতো বৈশ্বিক ফুটবল আয়োজনের মূল্য থেকে মুনাফা করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
পিটিশনে ইনফান্তিনোর ওই পরিকল্পনাকে তীব্র ভাষায় সমালোচনার শিকার করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা ফুটবলের প্রতি সমর্থকদের আস্থার বিরুদ্ধে একটি বিশ্বাসঘাতকতা।
পদত্যাগের দাবির পাশাপাশি এই পিটিশনে ফিফায় দীর্ঘমেয়াদি সংস্কারের আহ্বানও জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা, নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নজরদারি এবং সংস্থার ভিতরে জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে সমর্থকদের তরফ থেকে।
পিটিশনে উল্লেখ করা হয়েছে যে, ফিফার বর্তমান স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা বারবার পর্যাপ্ত জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই, সংস্থাটির ওপর আবারও আস্থা ফিরিয়ে আনতে কাঠামোগত পরিবর্তন খুবই জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন