প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমান সময়ে অনেকেই চুল নিয়ে দুশ্চিন্তায় আছেন। কারণ অতিরিক্ত চুল পড়ার কারণে অনেকের মাথা টাক হয়ে যাচ্ছে।
এই সমস্যার সমাধানের জন্য অনেকে টেনশনে আছেন। ফলে বাজার থেকে বিভিন্ন রকমের শ্যাম্পু, কন্ডিশনার, তেল ব্যবহার করছেন। কিন্তু এর ফলে কোন সমাধান মিলছে না।
বর্তমানে বাজার কাঁপাচ্ছে রোজমেরি ওয়াটারের হেয়ার স্প্রে। এটি ম্যাজিকের মতো কাজ করে। খুব সহজে বাড়িতে বসেই আপনি রোজমেরি হেয়ার স্প্রে তৈরি করে নিতে পারেন।
রোজমেরি পাতায় কার্নোসিক অ্যাসিড থাকে। এটি ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ ও স্নায়ুর নিরাময় করে। তাই রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয়। ফলে চুল ঝরে পড়া কমে।
রোজমেরি হেয়ার স্প্রে তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ:
রোজমেরির ডাল: ২-৩টি
মেথি: ১ চা চামচ
কালোজিরে: ১ চা চামচ
জল: ৫০০ মিলিলিটার
অ্যালোভেরা জেল: ১ চা চামচ
প্রস্তুত প্রণালী:
একটি পাত্রে মেথি ও কালোজিরে ৮-১২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে ৫০০ মিলিলিটার জল একটি পাত্রে নিন। জলটি ভালোভাবে ফুটিয়ে নিন। এরপর গ্যাস বন্ধ করে এতে রোজমেরির পাতা রাখুন। ৩০-৪০ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিন। ঢাকনা খোলার পর ওই জলের মধ্যে ভিজিয়ে রাখা মেথি এবং কালোজিরে দিয়ে দিন এবং আবার ৩০ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে।
৩০ মিনিট পরে ঢাকনা খুলে মেথি, কালোজিরে এবং রোজমেরি পাতা ওই জলে ভালো করে চটকে নিন। এরপর ওই মিশ্রণে ১ চা চামচ অ্যালোভেরা জেল যোগ করুন। এরপর এটি একটি কাচের শিশিতে ঢেলে নিন এবং ফ্রিজে রেখে দিন। ৭ থেকে ১০ দিন পর্যন্ত এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।
রোজমেরি হেয়ার স্প্রে ব্যবহারের পদ্ধতি:
এখন আপনার শুকনো চুল দুই ভাগে ভাগ করুন। মাথার ত্বকে এটি লাগান। মিনিট পাঁচেক হালকা হাতে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলেই হবে। ধোয়ার প্রয়োজন নেই। ৬ থেকে ৮ সপ্তাহ একটানা এই মিশ্রণ ব্যবহার করলে আপনি সুফল পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন