প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন,দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধবংস করে ফেলেছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হচ্ছিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে জনপ্রশাসন সভা কক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠকে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
তিনি জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। এই প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী এর কাছে। প্রধানমন্ত্রীরা অধীর আগ্রহে তাদের বক্তব্য শুনেছেন।
উপ-প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, এখনকার যুদ্ধটা অনেক বড় এবং এটিতে টিকে থাকতে হলে, ভবিষ্যতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নিজেদের এগিয়ে আসতে হবে।
সুজন মাহমুদ জানালেন, প্রধানমন্ত্রী দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে অভিহিত করে বলেছেন, তিনি এবং তাঁর সরকার এমন এক দেশ গড়ার জন্য কাজ করছেন যেখানে কোনো জাতি-গোষ্ঠীর বৈষম্য থাকবে না। সবার জন্য প্রত্যাশিত বাংলাদেশ গঠনের জন্য তিনি সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে চান। কাউকে আলাদা মনে করছেন না।
বৈঠকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষ থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন আয়োজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দের পরিবর্তে গোত্র ভিত্তিক পরিচয় প্রদান, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, কেন্দ্রীয় কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অথবা রিজার্ভ বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসতি উচ্ছেদ বন্ধ করাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ঋণ সুবিধা প্রদানের দাবি তুলে ধরা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্র আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে বাধ্য করছে। সকল প্রতিষ্ঠান, অর্থনীতি ফ্যাসিস্ট সরকারের দ্বারা ধ্বংস হয়ে গেছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হচ্ছে। যদি অর্থ পাচার না হতো তাহলে আপনাদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) সব সমস্যা সমাধিত হয়ে যেতো।
তিনি এ কথাও বলেন, আমাদের সরকার সেগুলো সমাধানযোগ্য যেগুলো সেগুলোকে আগে সমাধান করার চেষ্টা করছে।
দেশের বিদ্যমান সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, দেশে এত সমস্যা এখনো আছে দেখে তিনি অবাক হচ্ছেন। কারণ ১৭ বছর তো এগুলো ঠিক হওয়ার কথা। যদি তখন সমাধান করা হতো, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতো।
তিনি আরো বলেন, আগে যেসব উন্নয়নের গল্প শুনেছি, সেগুলো কোথায়? সব চাপ এখন আমাদের সরকারের উপর। এই সরকারের ওপরে জনগণের প্রত্যাশা বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে ঘুরে দাঁড়াতে।
দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা ফ্যাসিস্ট সরকারের কারণে খারাপ হয়েছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের নেয়া উদ্যোগগুলো তুলে ধরে তিনি বক্তব্য দিয়েছেন বলে জানান উপ-প্রেস সচিব।
প্রধানমন্ত্রী বলেছেন, তারা একটি জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। তার সময়ে ৩১ বেডের হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছিল। এরপর যখন আমাদের সরকার ক্ষমতায় এসেছে, তখন সেটার উন্নয়ন হয়েছে। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর তা ৫০ বেডে উন্নীত করা হয়েছে। এখন আমরা ১০১ বেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি। আগের সরকার ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সেগুলোর কার্যক্রম নেই।
২০২৬-২৭ অর্থ বছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং জরুরি মেডিকেল যন্ত্রাংশের ওপর কর হ্রাস করার প্রতিও প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার, সংসদ সদস্য আন্না মিনজ, সংস্কৃতি কর্মী সঞ্জিব দ্রংসহ ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধির উপস্থিতি ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন