প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভায় একটি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এই অভিযানে অংশগ্রহণ করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং হাসপাতাল গেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধ করার জন্য নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বাজার পরিদর্শক করিমুল হক সাথী, লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিন মাসুদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকগণ।
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘মশার উপদ্রব কমাতে পৌরসভার বিভিন্ন এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা উচিত সবার। সবার সম্মিলিত চেষ্টা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন