প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি করেছে। প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
শুক্রবার সকালে বাজুসের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন দাম জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সংগঠনটি প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা মূল্য বৃদ্ধি করেছিল। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এইভাবে টানা দুই দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্বর্ণালংকারের নকশার ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হবে। স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এছাড়া, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে বিনিময় ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশের বাজারে মোট ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ বার দাম বৃদ্ধি এবং ৭৭ বার দাম কমানো হয়েছে। বাকি একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বৃদ্ধি হলেও ২৯ বার দাম কমানো হয়েছিল।
এদিকে, স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ার পরও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন