প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তান নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে মোয়াজ্জম আলীকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ তথ্য দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের সূত্রে জানা গেছে। সামা নিউজের প্রতিবেদনে এই খবরও উল্লেখ করা হয়েছে।
সূত্রগুলো জানাচ্ছে, নয়াদিল্লিতে পাকিস্তানের বর্তমান ভারপ্রাপ্ত মিশন প্রধান সাদ আহমেদ ওয়ারাইচ তার কূটনৈতিক দায়িত্বের মেয়াদ শেষ করেছেন। মোয়াজ্জম আলী তার স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে পাকিস্তান মিশনের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী মাসে সাদ আহমেদ ওয়ারাইচকে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক আজ ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী দিল্লিতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ‘সভ্যতার সংলাপ’ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য মুসাদ্দিক মালিকের প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন, ওই অনুষ্ঠানে মুসাদ্দিক পাকিস্তানের ইতিহাস ও বাস্তব পরিস্থিতি দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন।
এ সময় মুসাদ্দিকের বাগ্মিতা এবং উর্দু ভাষায় দক্ষতারও প্রশংসা করেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ধৈর্য ও স্পষ্ট যুক্তির মাধ্যমে মুসাদ্দিক কূটনীতিতে নতুন মানদণ্ড তৈরি করেছেন। তার এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সহায়তা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন