প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবসরের জন্য আগামী পহেরা আগস্ট যাওয়া কথা ছিল পুলিশ কর্মকর্তা মনোজ কান্তি দাসের (৫৫)। তবে তিনদিন আগে তিনি চিরঅবসরে চলে গেছেন।
গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সিলেটের বাগবাড়ির নরসিংটিলা এলাকার একটি বাসার দ্বিতীয় তলার কক্ষে তার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, মনোজ কান্তি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশে কর্মরত ছিলেন। ১ আগস্ট থেকে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বছর একটি সড়ক দুর্ঘটনায় মনোজ কান্তি দাসের স্ত্রী মারা গেছেন। এরপর, তিনি বাগবাড়ি নরসিংটিলা এলাকার বাসায় শ্বশুর-শাশুড়ি ও সন্তানদের সাথে বসবাস করতেন। বাসাটির নিচতলায় শ্বশুর-শাশুড়ি ও সন্তানরা থাকলেও, দ্বিতীয় তলায় একাই থাকতেন মনোজ কান্তি দাস।
সোমবার (২৭ জুলাই) রাতে, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে রাতে তিনি বাসায় ফেরেন। পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে চলে যান। পরবর্তীতে, মঙ্গলবার সারাদিন তার কোনো সাড়া-শব্দ না পেয়ে, স্থানীয়রা কোতোয়ালী থানা পুলিশকে খবর দেন।
খবর পাওয়ার পর, রাত আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানার পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের মেঝেতে মনোজ কান্তি দাসের মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, বাগবাড়ি এলাকার একটি বাসার দ্বিতীয় তলার ঘর থেকে এক এসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরটি ভেতর থেকে বন্ধ থাকায় ফায়ার সার্ভিস দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকালে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন