প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়া এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণার প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে গিয়ে এক মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকদের মতে, আগামী মঙ্গলবার ওয়াশিংটন সময় বিকেল ৪টার (গ্রিনিচ মান সময় ২০০০) দিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ পুনর্বহাল করতে চলেছে। গত জুনের মাঝামাঝি সময়ে এই অবরোধটি প্রত্যাহার করা হয়েছিল।
গেলবার অ্যান্ড অ্যাসোসিয়েটসের বিশ্লেষকরা এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানি সামুদ্রিক চলাচলের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ, পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে স্বল্পমেয়াদে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।”
লেনদেনের শেষের দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩ দশমিক ৩০ ডলারে পৌঁছে গেছে।
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৭৩ ডলার বা ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ১৪ ডলারে দাঁড়িয়ে রয়েছে।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ২ এপ্রিলের পর সবচেয়ে বড় একদিনের ডলারভিত্তিক উল্লম্ফন দেখিয়েছে এবং ১২ জুনের পর সর্বোচ্চ সমাপনী মূল্য রেকর্ড করেছে।
এদিকে, ডব্লিউটিআইয়ের দাম ২৯ এপ্রিলের পর সবচেয়ে বড় দৈনিক বৃদ্ধি এবং ১৫ জুনের পর সর্বোচ্চ সমাপনী অবস্থানে পৌঁছেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন