প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং সেইসঙ্গে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ ‘গ্রুমিং সেশন’ অনুষ্ঠিত হয়েছে, যা চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত।
এই বিশেষ সেশনে প্রতিদিন ৪টি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ভবনের অডিটরিয়ামে এ সেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। এ সেশন পরিচালনা করেন বাংলাদেশে ইউএনডিপির যোগাযোগ প্রধান মো. আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করীম প্রমুখ।
গ্রুমিং সেশনে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “উচ্চশিক্ষার বৈশ্বিক চ্যালেঞ্চ মোকাবিলায় কেবল পাঠ্যবইয়ের পড়াশোনা যথেষ্ট নয়, বরং গবেষণামুখী মনোভাব গড়ে তুলতে হবে।”
অধ্যাপক ড. মো. ফজলুল করীম বলেন, “কর্পোরেট এবং বাস্তব জীবনের জন্য যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব গুণাবলি এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে।”
প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন