প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সমাজসেবা অফিসারদের এগিয়ে আসার মনোভাব পরিবর্তন করতে হবে।
তিনি রাজধানীর আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে জাতীয় সমাজসেবা একাডেমি আয়োজিত সমাজসেবা অফিসারদের দুমাস ব্যাপী ৫৭ তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সমাজের কোন দুর্যোগ বা দুর্ঘটনা কিংবা গ্রামের কোথাও কোনো অন্যায় ঘটলে সেখানকার পরিস্থিতির দিকে সমাজসেবা অফিসারদের এগিয়ে যেতে হবে। সমাজসেবা অফিসারদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচের মধ্যে পরিবর্তন আনতে হবে। বিপদের সময় মানুষের সহায়তার জন্য সমাজকর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, শেখার কোনো শেষ নেই এবং প্রশিক্ষণের কোন বিকল্পও নেই। সমাজকল্যাণ মন্ত্রী উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা অফিসারদের সহানুভূতির সাথে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণকৃত জ্ঞান কাজে লাগাতে হবে। আপনাদের পেশাগত দক্ষতাগুলো দেশের জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।
মন্ত্রী জনগণের কাছে সমাজকল্যাণ সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান। তিনি বলেন, ১৮০ কোটি মানুষের জন্য সমাজকল্যাণ প্রয়োজন। তাই সমাজসেবা অফিসারদের সমাজ কর্মীদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। বর্তমান সরকার কোন অন্যায়কে প্রশ্রয় দিবেনা বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আগামী অর্থবছর থেকে প্রতিটি উপজেলায় ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড প্রদানে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের আইডেন্টিফাই করতে হবে এবং দেশের কোন উপজেলা বাদ থাকবে না। ৪০ লাখ ২০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি ফ্যামিলির পাঁচজনের একজনকে স্বাবলম্বী করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করবে। সরকারি প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। পরে তিনি বুনিয়াদি প্রশিক্ষণের ৩২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও মেডেল প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন