প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট মহানগরীতে সড়ক পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলশিক্ষকের মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে, ১১টার দিকে মিরের ময়দান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুরাদ আহমেদ (৫৯)। তিনি মহানগরীর মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দীনের পুত্র এবং দি এইডেড হাইস্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। মুরাদ আহমেদ বর্তমানে কেওয়াপাড়া এলাকার ইসমাইল টাওয়ারে একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিরের ময়দানস্থ বাংলাদেশ বেতার সিলেট কার্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির সিএনজিচালিত অটোরিকশা শিক্ষক মুরাদ আহমেদকে ধাক্কা দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন