প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শ্রমিক আন্দোলনের পেছনে অসন্তোষকে জিইয়ে রাখতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কাজ করছে, এমন তথ্য সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মজুরি বোর্ডের সময়সীমা এখনও শেষ হয়নি। সরকার এবং সংশ্লিষ্ট সকলেই যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে। তবুও, যেসব স্থানে শ্রমিক অসন্তোষ বিদ্যমান, সেগুলোর পেছনে পতিত আওয়ামী লীগের হাত রয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নাশকতা ও সহিংসতার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতে চাইছে। টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এবং বিএনপির সমর্থকদের ওপর আক্রমণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সীমান্তের ওপার থেকে এই নির্দেশনা আসছে। তারা চান যে, আওয়ামী কায়দায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হোক।
তবে, স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার একজন নিরীহ ব্যক্তিরও প্রাণহানি চায় না। তিনি বলেন, "আমরা প্রয়োজনে ১০ জন অপরাধীর জন্য ধৈর্য ধারণ করবো, তবে একজন নিরীহ লোকেরও যেন গুলিতে প্রাণ না যায়।"
তিনি আরও জানান, "আমরা চাইলে আজকেই টুঙ্গিপাড়ায় কঠোর বল প্রয়োগ করতে পারতাম। তবে আমরা তা চাইনি।"
তবে আত্মরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।
সালাহউদ্দিন থানায় আগুন দেয়ার ঘটনা উল্লেখ করে বলেন, দেশের জনগণ দেখুক আওয়ামী লীগ আসলে কী চায়, তারা থানায় আগুন দিচ্ছে। তিনি বলেন, "সবাই দেখুক আওয়ামী লীগ কীভাবে টুঙ্গিপাড়া এক্সপ্রেস হয়ে যাচ্ছে।" দেশের জনগণকে তিনি আহ্বান জানান, আমাদের সঙ্গে থাকুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন