প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চুয়াডাঙ্গা, ১৪ আগস্ট ২০২৬ : সদর উপজেলায় আজ অবৈধভাবে ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার দায়ে ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে।
আজ শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সদর উপজেলায় পরিচালিত তদারকিমূলক অভিযানের সময় ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গার মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজ প্যাকেটের পরিবর্তে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত করে আসছিল। এই অপরাধটি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং প্রতিষ্ঠানের নিজ প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) –এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন