প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলমান সংঘাতের প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে সব পক্ষকে উত্তেজনা প্রশমন এবং সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপকালে এই আহ্বান জানান তিনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইসহাক দার এবং আব্বাস আরাকচির মধ্যে ফোনালাপে ‘অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে উভয় নেতা মতবিনিময় করেছেন।’
দার এ সময় জোর দিয়ে বলেন, ‘বিরোধ নিষ্পত্তি এবং এই অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন