প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘প্রধানমন্ত্রী উনার অবস্থান থেকে ফ্যাসিবাদ এবং জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য প্রকাশ করেন, যেখানে জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের বিষয়টি আলোচনা করা হয়।
নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে আরও জানান, ‘আমাদের পক্ষ থেকে আমরা বলেছি—বর্তমান পরিস্থিতি আসলে একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা এবং আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
এদিন দুপুর ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি প্রতিনিধি দল বৈঠকে বসে। ওই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানান। বিরোধীদলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এনসিপি’কে দিয়ে আজকের সংলাপের সূচনা হলেও অন্যান্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনও চূড়ান্ত হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন