প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করে প্রার্থনা ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেন।
বার্তায় তিনি উল্লেখ করেন, ‘আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি। মহান আল্লাহ তাকে টেকসই স্বাস্থ্য ও শক্তি দান করুন। আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ আমার সঙ্গে একাত্ম হয়ে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছে।’
এদিকে, আনোয়ার ইব্রাহিমের প্রেস সেক্রেটারি তুনকু নাশরুল আবাইদাহ একটি বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসাবিশেষজ্ঞদের একটি দল প্রধানমন্ত্রীর বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়া পরিচালনা করছে।
তবে কী ধরনের পরীক্ষা বা চিকিৎসা করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিবৃতিতে দোয়া চেয়ে বলা হয়েছে আনোয়ারের সুস্বাস্থ্য এবং দ্রুত স্বাভাবিক দায়িত্বে ফেরার জন্য।
আনোয়ার ইব্রাহিম সোমবার ৭৯ বছর বয়সে পা দিয়েছেন। ২০২২ সাল থেকে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এর আগে, আনোয়ার ইব্রাহিমের কাঁধ ও পিঠের ব্যথার সমস্যা বিভিন্ন সময় দেখা দিয়েছে। ২০১৮ সালে কাঁধ ও পিঠের ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গত বছরের নভেম্বরেও পিঠের ব্যথার কারণে তিনি পাহাং রাজ্যে একটি সফর বাতিল করেছিলেন।
তবে চলতি বছরের জানুয়ারিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকদের পক্ষ থেকে তাকে সুস্থ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন