প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন প্রদান করেছে। এই ক্রয়ে মোট খরচ হবে প্রায় ১৬৭ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।
বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকের সূত্রে অধিকতর জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পক্ষ থেকে।
চট্টগ্রামের মেসার্স পায়েল অটোমেটিক ফুড প্রসেসিং মিলস থেকে এই মসুর ডাল কেনা হবে। এই মসুর ডাল কিনতে মোট খরচ হবে ৮১ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি কেজির দাম হবে ৮১ টাকা ৪৭ পয়সা।
এছাড়াও, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ১২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত হয়েছে।
এই মসুর ডাল কেনার জন্য মোট খরচ হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা। প্রতি কেজির দাম হবে ৭৪ টাকা ৮৬ পয়সা। এই ডাল অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে কেনা হবে।
সভায় মসুর ডাল ছাড়াও পরিশোধিত সয়াবিন তেল ও পাম অলিন ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন