০২:৩১ পি.এম
স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে প্রদত্ত অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করার বিষয়ে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময়ের পর এই তথ্য তুলে ধরেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্টের মধ্যে রাজনৈতিক এবং দলীয় বিবেচনায় অসংখ্য অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এই লাইসেন্সগুলো ফেরত না দিয়ে যাচাই-বাছাইয়ের জন্য ডিসিদের নির্দেশ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: আন্দোলনের নামে চাপের মধ্যে ছিল অন্তর্বর্তী সরকার
তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় লাইসেন্সকৃত অস্ত্রগুলি জমা নেওয়া হয়েছিল। কিন্তু, সেগুলো এখনও ফেরত দেওয়া হয়নি। এই অস্ত্রগুলো দ্রুত ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, নির্বাচনের পূর্বে সরকারের নির্দেশনার পরও ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েনি। এই অস্ত্রগুলো উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব লাইসেন্সধারীর বিরুদ্ধে মামলা করার জন্যও বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন