প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুইদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ মোট ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি দ্বারা প্রকাশিত সংবাদটি অনলাইন ভার্সনে রয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকালে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন কর্তৃক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ জুলাই 'এফবি মা-২' নামের একটি মাছ ধরার ট্রলার ১৯ জন জেলেকে নিয়ে হাতিয়া থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যায়। কিন্তু ১৩ জুলাই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সেটি সাগরে ভাসতে থাকে। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকার কারণে জেলেরা কারও সঙ্গে যোগাযোগও করতে পারেননি।
দুইদিন ভাসার পর বুধবার সকাল ১০টার দিকে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে কোস্টগার্ডকে ঘটনা সম্পর্কে অবগত করে। খবর পেয়ে কোস্টগার্ডের স্টেশন ভাসানচর এবং অপারেশন 'সুরক্ষা'-এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
এই অভিযানে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ট্রলারসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার শর্তে জেলেদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া তাদের ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় ও সমুদ্র এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন