প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা সৃষ্টি করেছে। বুধবার (১৭ জুন) সকালে নওদা মটমুড়া গ্রামের শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু এবং হুমকিসংবলিত চিরকুটটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া চিরকুটটিতে লেখা ছিল, ‘এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না।’
দোকান মালিক শরিফুল ইসলাম জানান, সাধারণত মঙ্গলবার রাতে ব্যবসা-বাণিজ্য শেষ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বুধবার সকালে যখন দোকান খুলতে আসেন, তখন দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু এবং একটি হুমকিমূলক চিরকুট দেখতে পান। এরপর গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি এবং চিরকুটটি উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তকরণ ও আটক করার চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন