প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন হামলা শুরু হওয়ার পরে দেশটির শীর্ষ সামরিক কমান্ড এ ঘোষণা দিয়েছেন।
বুধবার (১০ জুন) ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড থেকে তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আইআরজিসি উল্লেখ করেছে যে, যদি কোন জাহাজ এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। আমেরিকান আগ্রাসনের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনী।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আমেরিকা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আবারও আত্মরক্ষার্থে হামলা শুরু করেছে।
সেন্টকম আরও জানিয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হচ্ছে এবং এগুলো ইরানের অযাচিত আগ্রাসনের প্রতি জবাব।
সেন্টকমের এই ঘোষণার পরে বার্তা সংস্থা মেহের ইরানের ফার্স নগরীতে বিস্ফোরণের খবর জানিয়েছে। তারা আরও জানায়, শহরটির বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সুত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন